প্রিন্ট এর তারিখঃ Jul 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 8, 2026 ইং
জামালগঞ্জে ৫০ পিছ ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সেলিম মাহবুব: সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানাধীন সদর ইউনিয়নের শাহাপুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০ (পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জাহিদুল ইসলাম পিতাঃ মৃত নুরুল ইসলাম সাং-মানিগাঁও ইউনিয়ন-ভীমখালী নামক একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জামালগঞ্জ থানা পুলিশ। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট এর আনুমানিক মূল্য প্রায় ১৫,০০০ (পনের হাজার) টাকা বলে জানা গেছে। জামালগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায় যে, গত ০৭/০৩/২০২৬ ইং তারিখ গোপন সংবাদের ভিত্তিতে এএসআই কিবরিয়া তার টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন এবং উক্ত ঘটনাস্থল থেকে ০১ (এক) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
উক্ত অভিযানটির নেতৃত্ব দেন জামালগঞ্জ থানার এএসআই গোলাম কিবরিয়া এবং সঙ্গীয় কনস্টেবল শরীফ ও কনস্টেবল পারভেজ উপস্থিত ছিলেন।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা রয়েছে এবং আসামীকে সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে বলে জামালগঞ্জ থানা পুলিশ জানিয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক উত্তর সিলেট ২০২৬